ঢাকাSaturday , 17 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

Link Copied!

শনিবার কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি শুরু হয়েছে। এতে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। নিহত ভারতীয় সেনার নাম ল্যান্স নায়েক সন্দীপ থাপা। ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তের নওসেরা ও রাজৌরি সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক সন্দীপ থাপা নিহত হয়। তিনি ভারতের দেরাদুনের বাসিন্দা বলে জানা গেছে।

অবশ্য, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, শনিবার পাকিস্তান প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এর পাল্টা জবাব দিতে ভারতও গুলি চালিয়েছে। দু’পক্ষের মধ্যে এখনও গোলাগুলি চলছে।

ভারতের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) অস্ত্রবিরতি লঙ্ঘন করে শনিবার পাকিস্তানি সেনাবাহিনী গুলি ও মর্টার শেল ছুড়লে ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক সন্দীপ থাপা (৩৫) গুরুতর আহত হয়। পরে মারা যায় সে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গুলি বিনিময় চলছে। তবে, এতে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি-না, তা এখনো জানা যায়নি।

এর আগে মাত্র দু’দিন আগেই দু’পক্ষের গোলাগুলিতে ভারতের পাঁচজন এবং পাকিস্তানের তিন সেনা নিহত হয়। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসের মধ্যেই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। তারপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এর উত্তাপ সীমান্তেও ছড়িয়ে পড়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24