ঢাকাSaturday , 17 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে ওভারটেকিং করতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত ৩৩

Link Copied!

রংপুর মহানগরীর হাজিরহাট মন্থনা গঙ্গাহরি এলাকায় মহাসড়কে ওভার টেকিং করতে গিয়ে ঢাকাগামী একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কেই উল্টে গিয়ে একজন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।

শুক্রবার রাতের এ দুর্ঘটনায় আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ নয়া দিগন্তকে জানান, পঞ্চগড়ের তেতুলিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কান্তি পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-০৫৭০) একটি বাস ঘটনাস্থলে একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে রাস্তার পাশেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। তার নাম আনিছুর রহমান (৪০)। তিনি দিনাজপুর সদর উপজেলার চকরামপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র।

পুলিশের এই কর্মকর্তা জানান, এ ঘটনায় ৩৩ জনকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ওই সড়কটিতে নতুন কার্পেটিং করা হয়েছে এবং তা খুব স্মুথ ও পিচ্ছিল। সামান্য বৃষ্টি হলেই এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

রংপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান নয়া দিগন্তকে জানান, ওই সড়কটিতে যথাযথভাবে কার্পেটিং হয়েছে। নর্মালি বৃষ্টি হলে গাড়ি আস্তে চালাতে হয়। অনেক গাড়ি বৃষ্টিতেও খুব জোরে চালানোর জন্য ব্রেক কষলে দুর্ঘটনায় পতিত হয়। তিনি বৃষ্টি এলে গাড়ি আস্তে চালানোর পরামর্শ দিয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24