ঢাকাFriday , 16 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মেহবুবা মুফতির মেয়েকে হুমকি : ‘মুখ খুললে খারাপ হবে’

Link Copied!

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তার আটক সম্পর্কে স্বচ্ছতা দাবি করেছেন। স্বাধীনতা দিবসে লেখা এই চিঠিতে তিনি নিজের মা ও শত শত রাজনৈতিক আটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত ৫ অগাস্ট থেকে এঁদের আটক রাখা হয়েছে।

ইলতিজার অভিযোগ, তাকে হুমকি দেয়া হয়েছে, তিনি যদি ফের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তাহলে অবস্থা খারাপ হবে।

ইলতিজার প্রশ্ন, “কাশ্মীরিদের হয়ে কথা বললেন আমাকে কেন শাস্তির মুখে পড়তে হবে সে কথা আমি বুঝতে পারছি না। যে যন্ত্রণা, কষ্ট এবং অসম্মানের মুখে আমরা পড়েছি, তার কথা বলা কি অপরাধ? আমাদের কষ্টের বর্ণনা দিলে কি আটক হতে হবে?”

তার বক্তব্য, “নিরাপত্তাকর্মীরা আমাকে জানিয়েছেন বিভিন্ন পোর্টাল ও সংবাদপত্রে দেয়া আমার সাক্ষাৎকারই আমার গ্রেফতারির কারণ। আমাকে ভয় দেখানো হয়েছে যদি আমি ফের কথা বলি তাহলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে।”

ইলতিজা জানিয়েছেন, তিনি নিজে কোনো রাজনৈতিক দলের সদস্য নন এবং সর্বদাই শৃঙ্খলাপরায়ণ নাগরিক হিসেবে জীবন কাটিয়েছেন। সেক্ষেত্রে তাকে বাইরে বেরোতে না দেয়া “অদ্ভুত” বলে মন্তব্য করেছেন মেহবুবাকন্যা।

কোন আইনে তাকে আটক করা হয়েছে তা জানতে চেয়ে ইলতিজার প্রশ্ন, তার কি আইনি সহায়তা নেয়া উচিত?

নিজের রাজ্য সম্পর্কেও চিঠিতে লিখেছেন ইলতিজা। তিনি বলেছেন “কাশ্মীর এখন অন্ধকার মেঘাচ্ছন্ন এবং এখানকার মানুষ ও যারা মুখ খুলেছেন তাদের নিয়ে আমার আশঙ্কা হচ্ছে।”

তিনি আরো লিখেছেন, “কাশ্মীরিদের পশুর মত আটকে রাখা হচ্ছে এবং তারা ন্যূনতম মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।”
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24