ঢাকাFriday , 16 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের গৌরীপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

Link Copied!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাসের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো: রফিকুজ্জামান (৪৫), স্ত্রী শাহিনা আক্তার (৪০), তাদের ছেলে নাদিম হোসেন (২৫) ও মেয়ে রনক জাহান (১৩)। তারা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা।

গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, দুর্ঘটনার শিকার বাসটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল আর প্রাইভেটকারটি নেত্রকোনার দুর্গাপুর থেকে ময়মনসিংহ হয়ে নরসিংদী যাচ্ছিল। ওভারটেক করার সময় বাস-প্রাইভেটকারের সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী শাহিনা আক্তার মারা যান। বাকি পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনজন মারা যান। আহত দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24