ঢাকাWednesday , 14 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে সংঘর্ষে বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁঠাল ডাংরি গ্রামে পূর্ব শক্রতার জেরে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাঁঠালগ্রামের হাশিম উদ্দিন (৫৫), তার ছেলে জহিরুল ইসলাম (২৫) ও হাশিমের ভাই আজিবুর মিয়া (৩২)।

স্থানীয়রা জানান, হাশিম উদ্দিনের সঙ্গে তার ভাই আজিবুরের পূর্ববিরোধ ছিল। এর জের ধরে হাশিমের বাড়িতে এসে এসে হামলা চালায় আজিবুর ও তার লোকজন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রতিপক্ষের পিটুনিতে গুরুতর জখম হন হাশিম ও জহিরুল। এসময় আজিবুরও আহত। জহিরুলকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। আর হাশিম উদ্দিন ও আজিবুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

আহত হাশিম উদ্দিনের দুই ছেলে খায়রুল ও মাজহারুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24