ঢাকাMonday , 12 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আমার বাবা সবার মাঝে আছেন : এরিক এরশাদ

Link Copied!

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ বলেছেন, আমি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ। আমার বাবা নেই, তবুও আমার বাবা সবার মাঝে আছেন। আমার বাবার জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে আমার এই চাওয়া। বাবা এবং আমার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা।

সোমবার ঈদের নামাজ শেষে রংপুর মহানগরীর পল্লী নিবাসে এরিক এরশাদ নয়া দিগন্তের সাথে আলাপকালে এসব কথা বলেন। এসময় এরশাদের আরেক পুত্র সাদ এরশাদ, জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী মুন্সিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান গত ১৪ জুলাই। ১৬ জুলাই তাকে পল্লীনিবাসের লিচুতলায় সমাহিত করা হয়। এরশাদের জীবদ্দশাতে রংপুরের পল্লী নিবাসের বাড়িটি তিনি এরিক এরশাদের নামে লিখে দিয়ে গেছেন। এরিক এরশাদ সাবেক প্রেসিডেন্ট এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের পুত্র।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24