ঢাকাWednesday , 31 July 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে হারপিক-ব্লিচিং পাউডার গুজব

Link Copied!

কমোডে বা বেসিনে হারপিক ও ব্লিচিং পাউডার ঢেলে এডিস মশা মারার একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। হারপিকের উৎপাদনকারী প্রতিষ্ঠানও বলেছে এটা গুজব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তাটি প্রধানত মেসেজ ইনবক্সের মাধ্যমে ছড়ানো হচ্ছে। অনেকে না বুঝেই সেটা আবার শেয়ার করছেন। আর তাতে বলা হচ্ছে শুক্রবারে জুমার নামাজের পর একযোগে এটা করতে হবে। ৫০০ গ্রাম হারপিক ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার একযোগে ঢাললে ড্রেনে যত মশা আছে সব মরে যাবে।

তবে এই প্রচারণা যে গুজব তাও ফেসবুক ব্যবহারকারীরা বুঝতে পারছেন। তাই তারা নানা কাউন্টার ব্যঙ্গ পোস্টও দিচ্ছেন। এই গুজবের উৎস কী ও কারা ছাড়াচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি। ইনবক্সে যেসব বার্তা আসছে সেই আইডিগুলো ভেরিফায়েড নয় এবং ফেক আইডি বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসয়ান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল কাদের বলেন,‘‘হারপিক বা ব্লিচিং পাউডার দিয়ে মশা মারার এই কথাটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। লিকুইড টয়লেট ক্লিনারের উপাদান হলো কিলোলিক কম্পাউন্ড উইথ হাইড্রো কার্বন চেইন। এতে অ্যাসিড এবং এন্টিসেপটিক উপাদান আছে। ফেনা তৈরির উপাদান আছে। ব্লিচিং পাউডার তৈরি হয় ক্যালসিময়াম হাইড্রোক্লোরাইড থেকে। এর কোনেটিতেই মশা মরার উপাদান নেই। মশা মরার জন্য নিমের উপাদান থাকতে হয়। নিমপাতার রস ছিটিয়ে দিলে মশা মরে যায়। নিম পাতার কাছে মশা আসে না।”

আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং কীটতত্ববিদ কবিরুল বাশার বলেন,‘‘এটা হলো বায়ো ডাইভার্সিটি ধংস করার একটা চক্রান্ত। সেই চক্রান্তের অংশ হিসেবেই এই গুজব ছাড়ানো হচ্ছে। হারপিক এবং ব্লিচিং পাউডার পানির ক্ষতি করে। এখন যদি এই গুজবের কারণে আমাদের ডোবা, নালা, নর্দমা বা জলাশয়ে এগুলো একযোগে ছড়িয়ে পড়ে তাহলে পরিবেশ বিপর্যয় ঠেকানো যাবে না। আর আমাদেরতো এখন এডিস মশা মারা প্রয়োজন। তারাতো নর্দমা বা ডোবায় জন্মায় না। তার জন্মায় ঘরবাড়ির পরিস্কার স্বচ্ছ পানিতে।”

টয়লেট ক্লিনার হারপিক উৎপাদনকারী প্রতিষ্ঠান বহুজাতিক কোম্পানি রেকিট এন্ড বেনকিজার লি.। এই প্রতিষ্ঠানের বাংলাদেশের টেরিটরি ম্যানেজার হামিম হোসেন জানান,‘‘ আসলে মশা মারার জন্য হারপিকের ব্যবহার গুজব ছাড়া আর কিছুই না। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। হারপিক টয়লেট ক্লিনার। এটা মশা মারার জন্য নয়। আমাদের মশা মারার একটিই প্রোডক্ট ছিলো মরটিন। তার উৎপাদন এখন বন্ধ আছে।”

তিনি দাবী করেন, ‘‘এই গুজবের সাথে আমাদের প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নাই।”

এদিকে হারপিকের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজেও একটি সতর্কতামূলক বার্তা দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে,‘ আমরা ভোক্তাদের মাধ্যমে জানতে পেরেছি যে, এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়ানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে, ড্রেনে টয়লেট ক্লিনিং লিকুইড অথবা ব্লিচিং পাউডার ঢাললে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস হবে। একটি দায়িত্বশীল কোম্পানি হিসেবে আমরা দৃঢ়ভাবে ভাবে বলতে চাই, এটি সম্পূর্ণ গুজব এবং এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। অনুগ্রহ করে ড্রেনে অপ্রয়োজনীয় কারণে টয়লেট ক্লিনার অথবা ব্লিচিং পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকুন।” ডয়চে ভেলে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24