ঢাকাSunday , 12 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দিনে রোজা, রাতে ক্রিকেট : রশিদ-নবিকে স্যালুট ধাওয়ানের

Link Copied!

সারা দিন রোজা। তার পর রাতে ক্রিকেট মাঠে। এত সহজ নয় ব্যাপারটা, তাই না! রমজান মাস চলছে। তাই রশিদ খান ও মোহম্মদ নবিকে সারাদিন রোজা রাখতে হচ্ছে। কিন্তু তাই বলে মাঠে নামবেন না! সারাদিনের রোজা রাখার পর হায়দরাবাদের হয়ে মাঠে নামছেন এই দুই আফগান তারকা। খেলছেন জান লড়িয়ে। প্লে-অফের ম্যাচে দিল্লির কাছে হারতে হয়েছে হায়দরাবাদকে। কিন্তু তার পরও হায়দরাবাদের এই দুই আফগানকে কুর্ণিশ জানান দিল্লির শিখর ধাওয়ান।

গ্রুপ পর্ব থেকে প্লে-অফে ওঠার লড়াইয়ে ছিল কলকাতা-হায়দরাবাদ। সেখান থেকে মুম্বইয়ের কাছে হেরে ছিটকে যায় কলকাতা। কিন্তু প্লে-অফে খেলতে নেমে দিল্লির কাছে হারতে হলো হায়দরাবাদকে। ডেভিড ওয়ার্নার, বেন স্টোকস দেশে ফিরে যেতেই হায়দরাবাদের পারফরম্যান্সে ভাঁটা পড়তে শুরু করেছিল। এলিমিনেটর ম্যাচে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ করেছিল ১৬২। শেষ ওভারের শেষ বলে জয় তুলে নেয় দিল্লি। ম্যাচের পর রশিদ খান ও মোহম্মদ নবির সঙ্গে দেখা করেন গব্বর। তাদের সঙ্গে ছবিও তোলেন। তার পর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

ছবির ক্যাপশন-এ শিখর লিখেছেন, ”ওদের জন্য গর্বিত। সারাদিন রোজা রেখে ম্যাচ খেলতে নামাটা সহজ কাজ নয়। তবে ওদের দেখে মনে হচ্ছে, এটা আসলে কোনো ব্যাপারই নয়। ওদের দেশ ও বিশ্ব ক্রিকেটে ওরা অনুপ্রেরণা। তোমাদের এই এনার্জি অন্যদের বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়ে যাবে।”

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24