ঢাকাSunday , 28 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষকদের ভুলে পরীক্ষা পিছিয়েছে ৮দিন

Link Copied!

পরীক্ষকদের একটি ভুলে পরীক্ষা পিছিয়েছে ৮দিন। এর ফলে ঢাকা ও যশোর বোর্ডের ২৯ এপ্রিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ মে। পরীক্ষা পেছানোর কারণ তৈরী হয়েছে ফরিদপুর ও খুলনার দুটি কেন্দ্রে। ওখানে ভুলে করে পরীক্ষকরা ২৯ এপ্রিল বিকাল ২টায় অনুষ্ঠিতব্য এইচএসসিতে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র প্রশ্নের খাম খুলে ফেলে।

অন্য বোর্ডগুলোতে ২৯ এপ্রিল সকাল ১০টায় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রসহ পূর্বনির্ধারিত অন্যান্য পরীক্ষাগুলো হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক রোববার বিকালে এই তথ্য জানান।

তিনি বলেন, রোববার ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে সোমবার অনুষ্ঠেয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নের ফয়েল খাম কেটে ফেলায় এবং খুলনার পাইকগাছার কপিলমুনি কেন্দ্রে এই পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলায় ঢাকা ও যশোর বোর্ডের এই পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।

২৯ এপ্রিল সকালে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র (ডিআইবিএস) এবং বিকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

ঢাকা ও যশোর বোর্ড বাদে অন্য বোর্ডের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সঙ্গে পূর্বনির্ধারিত ২৯ এপ্রিলের অন্যান্য পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যাপক জিয়াউল।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24