ঢাকাFriday , 26 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

Link Copied!

কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকায় দুইদল মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ রফিক উদ্দিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এই ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এই বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রফিক কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী গ্রামের দাউদ আলীর ছেলে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে পুলিশের কাছে খবর আসে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের দুটি টিম ঘটনাস্থলে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। কিছুক্ষণ পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রফিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এই ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই সাহেব আলীসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। পুলিশ নিহত রফিকের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24