ঢাকাThursday , 25 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘কবরের জন্য জমি চাইলে বন্দেমাতরম বলতেই হবে’

Link Copied!

ভারতের চলমান লোকসভা নির্বাচনে বিজেপি ভোট টানার জন্য ধর্মকে বেশ ভালোভাবে ব্যবহার করছে ক্ষমতাসীন দল বিজেপি। নিজেদের আরো বেশি ধর্মঘনিষ্ঠ প্রমাণ করতে গিয়ে তারা এ সময় অন্য ধর্মের লোকজনকে আঘাতও করছেন। তবে তারা বিষয়টিকে গোনার মধ্যেই ধরছেন না।

সম্প্রতি বিহারের একটি আসনে বিজেপির টিকিটে প্রার্থী হওয়া গিরিরাজ সিং এমনই এক মন্তব্য করেছেন। নির্বাচনীয় প্রচারণায় তিনি বলেছেন, কাউকে কবর দিতে হলে যে তিন হাত জমির দরকার হবে, তার জন্য তাকে বন্দেমাতরম বলতেই হবে।

তার এ মন্তব্যের পর অভিযোগ ওঠে স্থানীয় সংখ্যালঘু মুসলমানদের উদ্দেশ্য করেই তিনি এমন কথা বলেছেন।

এ আসনের অন্য দুই প্রার্থী সিপিআইয়ের কানহাইয়া কুমার ও কংগ্রেস-আরজেডি মহাজোটের তানভীর হোসেন গিরি সিংয়ের এমন মন্তব্যের তুমুল সমালোচনা করেছেন।

বিজেপি সভাপতি অমিত শাহের উপস্থিতিতে দেয়া এক ভাষণে গিরিরাজ সিং বলেন, আরজেডি মহাজোটের প্রার্থী প্রচারে বন্দেমাতরম বলতে পারব না বলছেন। তাকে ও তার অনুগামীদের মনে করিয়ে দিচ্ছি, তোমাদের তিন হাত জমি দরকার তো বন্দেমাতরম বলতেই হবে৷

এরপর থেকেই বিষয়টি নিয়ে সেখানে ব্যাপক সমালোচনা চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।