ঢাকাTuesday , 23 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শেখ সেলিমকে শান্তনা দিলেন প্রধানমন্ত্রী

Link Copied!

শ্রীলঙ্কায় নজিরবিহীন সন্ত্রাসী হামলায় আদরের নাতি হারানো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের সাথে দেখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মঙ্গলবার সন্ধ্যায় ব্রুনাই থেকে ফেরেন শেখ হাসিনা। সেখানেই তার সঙ্গে দেখা হয় ফজলুল করিম সেলিমের।

এ সময় দু’জনই আবেগাপ্লুত হয়ে পড়েন। ভাই শেখ ফজলুল করিম সেলিমের ঘাড়ে হাত রেখে সান্ত্বনা দেন বোন শেখ হাসিনা।

রোববার শ্রীলঙ্কার তিনটি গীর্জা ও তিনটি হোটেল ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এরমধ্যে একটি হোটেলে চালানো হামলায় নিহত হয় বাবা-মায়ের সঙ্গে শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়া জায়ান। উত্তরায় সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে। ওই হামলায় আহত হয়ে এখনও হাসপাতালে ভর্তি তার বাবা মশিউল হক চৌধুরী।

জায়ানের বাবার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেছে- তিনি এখনেও শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি এখনো শঙ্কা মুক্ত নন। তবে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

ওইদিনের সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছেন। এর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় আহত হন অন্তত পাঁচ শতাধিক মানুষ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।