ঢাকাTuesday , 23 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুর সীমান্তে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

Link Copied!

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে অজ্ঞাত নারী (৪০) এর মৃতদেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বারমারী লক্ষীপুর গ্রামের ভারত সীমান্তের ১৫০ গজ দূরে থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বারমারী লক্ষীপুর গ্রামের স্থানীয় এক আদিবাসী নারী রান্নান জন্য লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ভারত সীমান্তের কাছে পাহাড়ের ঢালে একটি মৃতদেহ দেখতে পায়। পরে দ্রুত বাড়ি ফিরে পরিবারের অন্য সদস্যদের জানালে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার। এই মৃতদেহ কাছ থেকে এই পাস ব্যাগ পাওয়া যায়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানায়, আমরা স্থানীয় সংবাদের ভিত্তিতে অজ্ঞাতনামা নারীর মৃতদেহটি উদ্ধার করেছি। ময়না তদন্তের মৃতদেহটি নেত্রকোণা সদর হাসপাতের প্ররণ করা হবে। মৃতদেহের পরিচয় শনাক্তে তদন্তের অবহৃত রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।