ঢাকাMonday , 15 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Link Copied!

বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন (৫৫) দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। তার বাসা বগুড়া শহরের ঝোপগাড়ী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে বগুড়া শহরের নিশিন্দারাস্থ হাউজিং এষ্টেট এলাকায় একটি শরীর চর্চা কেন্দ্র থেকে বেরিয়ে বাসার উদ্দেশে যাওয়ার পথে ৪-৫ জন অস্ত্রধারী শাহীনকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানায় জরুরি বিভাগের ডাক্তার।

জেলা পুলিশ সুপার আলী আশরাফসহ সিনিয়র পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে লাশ দেখতে যান।
জেলা পুলিশের মিডিয়া বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, শাহীনকে কারা কেন হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় কেউ আটকও হয়নি।

এদিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন রাত ১২টার দিকে শজিমেক হাসপাতালে ছুটে যান। এ সময় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভিপি সাইফুল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।