ঢাকাSaturday , 13 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির বৈশাখী মঞ্চে ছাত্রলীগের আগুন, ভাঙচুর

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পহেলা বৈশাখের দুই দিনব্যাপী কনসার্ট উপলক্ষে টানানো ব্যানার, ফেস্টুন, বিজ্ঞাপন বুথ ও স্টলে ভাঙচুর এবং আগুন দিয়েছে ছাত্রলীগের একটি অংশ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

দুই দিনব্যাপী এ কনসার্টের স্পন্সর কোমল পানীয় মোজো। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

জানা যায়, কনসার্টের আয়োজনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে মূল্যায়ন করা হচ্ছে না। আর এ কারণেই তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এমন ধরণের ঘটনা ক্যাম্পাসে কোনভাবেই কাম্য নয়। কারা এ ভাঙচুর করেছে তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।