ঢাকাWednesday , 10 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নানী-নাতনী নিহত

Link Copied!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নানী-নাতনী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন। বুধবার দুপুরে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুরী পাকা রাস্তার মোজাফ্ফর আলীর বাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ২ জন হলেন- একই ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী জহুরা বেওয়া (৪৫) ও তার নাতনী জহুরুল ইসলামের কন্যা জুই (৭)। অপরদিকে আহত ২জন হলেন- নিহত জহুরার ছেলে মাজম (২০) ও অপর সঙ্গী স্বাধীন (১৬)।

বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন জানান, জগদীশপুর গ্রাম থেকে একটি মোটরসাইকেলে ৪জন বীরগঞ্জ শহরে আসছিল। পথিমধ্যে কৈকুর গ্রামে দ্রুতগামী ট্রাক (ঢাকা-মেট্রো-চ-১৬-১০৭৪) তাদের পিষ্ট করে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই নানী ও নাতনী নিহত হন।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিক্ষুব্ধ লোকজন যান চলাচল বন্ধ করে রাখে। পরে ঘটনাস্থল থেকে নানী ও নাতনীর লাশ উদ্ধার করা হয়।

ওসি সাকিলা পারভীন আরো জানান, ঘাতক ট্রাকটির চালক একই উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ট্রাকটি রেখে পালিয়ে গেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।