ঢাকাTuesday , 9 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে দূর দিগন্তে স্কুলছাত্র দিগন্ত

Link Copied!

মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়ে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল শিশু স্কুলছাত্র আবির হোসেন দিগন্ত (৫)। কিন্তু স্কুলে যাওয়া হয়নি তার। আর ফেরা হয়নি বাড়িতে মায়ের কোলেও। সে আর ফিরবেও না কোনোদিন।

চার্জার ভ্যানযোগে স্কুলে যাওয়ার পথে ভ্যান উল্টে সড়কের পাশের খাদে পড়ে ভ্যানের নিচে চাপা পড়ে মারা যায় শিশু দিগন্ত (৫)। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নাটোরের বাগাতিপাড়ার দোডাঙ্গী রেলগেট এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র দিগন্ত উপজেলার লোকমানপুরের পারুল একাডেমীর প্লে-গ্রুপের ছাত্র এবং স্বরাপপুর গ্রামের পলাশ সরদারের দ্বিতীয় ছেলে। এদিকে দিগন্তের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবা পলাশ জমিতে কাজে ব্যস্ত থাকায় দিগন্তের চাচাত ভাই রকি মঙ্গলবার সকালে তাকে স্কুলের উদ্দেশ্যে চার্জারচালিত ভ্যানে তুলে দেয়। বরাবরের মত ক্লাশ পরীক্ষায় প্রথম হয়ে পুরস্কার পেতে মায়ের দোয়া নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয় সে।

বাড়ি থেকে কিছু দূরে লোকমানপুর বাজার-স্বরাপপুর সড়কের দোডাঙ্গী রেলগেট এলাকায় কালভার্টের কাছে পৌঁছলে ভ্যানচালক মাহাতাব উদ্দিন ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ভ্যান উল্টে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আর ওই ভ্যান গিয়ে পড়ে শিশু দিগন্তের শরীরের ওপর।

এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয় দিগন্ত। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মোডকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা য়ায়। এ দুর্ঘটনায় চালক মাহাতাব উদ্দিন আহত হন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24