ঢাকাSunday , 7 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

তিন শতাধিক ভারতীয় বন্দীকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

Link Copied!

সীমান্ত উত্তেজনা হ্রাসে আবার হাত বাড়িয়েছে পাকিস্তান। এ মাসের মধ্যে তারা ৩৬০ ভারতীয় বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ ঘোষণা দেয়। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহত হয়। পাকিস্তানের জঙ্গি দল জইশ-ই-মোহাম্মদ ওই হামলার দায় স্বীকার করলে দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। কাশ্মিরে দুই দেশ আকাশযুদ্ধে জড়িয়ে পড়ে।

ওই যুদ্ধে আজাদ কাশ্মিরে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর সেটির পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েন। অভিনন্দন ধরা পড়ার পরদিনই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে মুক্তি দেয়ার ঘোষণা দিলে যুদ্ধের যে দামামা বেজেছিল তা শান্ত হয়ে আসে। ধরা পড়ার দুই দিন পর দেশে ফেরেন অভিনন্দন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন, ‘পাকিস্তানে বন্দী ভারতের ৩৫৫ জেলে এবং পাঁচজন সাধারণ নাগরিকের সাজার মেয়াদ শেষ হওয়ায় সরকার তাদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আশা ভারতও একই উদ্যোগ নেবে।’ মোট চার দফায় ওই বন্দীদের মুক্তি দেয়া হবে। আগামী ৮ এপ্রিল প্রথম ব্যাচের মুক্তি পাওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24