ঢাকাSaturday , 6 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় কিশোরীকে কুপিয়ে হত্যা

Link Copied!

মের প্রস্তারে সাড়া না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

জেলার ভালুকা থানার ওসি ফিরোজ তালুকদার জানান, শনিবার সকালে তানিয়া আক্তার (১৫) নামে এই কিশোরী পোশাক শ্রমিককে ছুরি মারা হয়।

তানিয়া জেলার মুক্তাগাছা উপজেলার হোসেন আলীর মেয়ে। ভালুকার হবির বাড়ি এলাকায় রিদিশা নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।

ওসি ফিরোজ স্থানীয়দের বরাতে বলেন, “রাতে কারখানার কাজ শেষে সকালে বাসায় ফেরার পথে তানিয়াকে পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন শাহিন নামে এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

“প্রেমের প্রস্তারে সাড়া না দেওয়ায় তানিয়াকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

হামলার সময় এলাকাবাসী শাহিনকে আটক করে পুলিশে দিয়েছে বলে তিনি জানান।

শাহিন ঈশ্বরগঞ্জ উপজেলার জনাব আলীর ছেলে। সে মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসী জানিয়েছে।

লাশ ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। সূত্রঃ- বিডিনিউজ

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24