ঢাকাSunday , 31 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এফআর টাওয়ার আগুন মামলায় বিএনপি নেতাসহ দু’জন রিমান্ডে

Link Copied!

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগুনের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এস এম এইচ আই ফারুক ও তাসভির উল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। তাসভীর-উল- ইসলাম বিএনপির রাজনীতির সাথে জরীত।

এস এম এইচ আই ফারুক (৬৫) এফ আর টাওয়ারের জমির মালিক। আর তাসভির উল ইসলাম এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক।

এর আগে এই দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় ২৬ জন নিহত হন। শতাধিক লোক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আসামি ফারুক, তাসভির ও রুপায়ন গ্রুপের লিয়াকত আলী খান মুকুল এবং এফ আর টাওয়ার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অসৎ উদ্দেশ্যে নির্মাণ বিধিমালা ভঙ্গ করেন। টাওয়ারের সম্পত্তি ও লোকজনের জানমালের কথা না চিন্তা করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য চরম অবহেলা করার ফলে এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

ওই বহুতল ভবন নির্মাণকাজ করার সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৈরি বিধিমালা সঠিকভাবে পালন করা হয়েছে কিনা এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা সঠিক ছিল কি না রিমান্ড আবেদনে তা খতিয়ে দেখতেও বলা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24