ঢাকাFriday , 22 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা : প্রেমিক গ্রেফতার

Link Copied!

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকার সঙ্গে সর্ম্পক করে প্রতারণার অভিযোগে এক প্রেমিককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত প্রেমিকের নাম ইমরান হোসেন। সে গফরগাঁও সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। আজ শুক্রবার সকালে তাকে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ে।

পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক ইমরান হোসেন তারই সহপাঠী এক শিক্ষার্থীর সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু পরে ওই সহপাঠী শিক্ষার্থী ইমরান হোসেনকে বিয়ে করার জন্য চাপ দিলে সে টালবাহানা করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে ওই প্রেমিকা বৃহস্পতিবার প্রেমিক ইমরান হোসেনের বিরুদ্ধে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

পরে থানা পুলিশ বৃহস্পতিবার রাতেই উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়াচর গ্রামের বাড়ি থেকে প্রেমিক ইমরান হোসেনকে আটক করে।

গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকার সাথে প্রতারণার পর শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে প্রেমিক ইমরান হোসেনকে আটক করে শুক্রবার সকালে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24