ঢাকাWednesday , 20 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে দুই ভাইকে হত্যা মামলায় চার জনের ফাঁসি

Link Copied!

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে সহোদর দুই ভাই হত্যা মামলায় চার জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: এহ্সানুল হক এ আদেশ দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো ময়মনসিংহের তারাকান্দার উপজেলার কোদালধর এলাকার এলাকার রামচন্দ্রপুরের জমির উদ্দিনের ছেলে লিয়াকত আলী(৫৫), লিয়াকত আলীর ছেলে আনোয়ার হোসেন(৩৫), জমির উদ্দিনের ছেলে আবুল কাসেম(৫০) ও সিরাজ আলীর ছেলে হোসেন আলী(৬২)। বিচারক মামলায় অপর ১৫জনকে খালাস প্রদান করেন এবং অন্য তিনজন আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।

মামলার বিবরনে জানা যায়, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ২০০১ সালের ৪ আগষ্ট দুপুরে ধাঁরালো রাম দাঁ-বলমের আঘাতে আসামীরা মৃত হাফিজ উদ্দিনের দুই ছেলে আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিনকে হত্যা করে পালিয়ে যায়। পরে ৪ আগষ্ট নিহত গিয়াস উদ্দিনের ভাই আব্দুল খালেক বাদী হয়ে তারাকান্দা থানায় ২২ জনের নামে মামলা করেন।
কয়েকদিন পর বিভিন্ন জায়গা থেকে ২২ জন আসামী গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য ও যুক্তি-তর্ক শুনে বিচারক এ আদেশ দেন।
মামলায় রাষ্ট্র পক্ষের অ্যাডভোকেট শেখ আবুল হাসেম, বাদী পক্ষের অ্যাডভোকেট আব্দুর গফুর, বিশ্বনাথ পাল ও আসামী পক্ষের অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান মামলা পরিচালনা করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24