দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কারাবন্দি ও অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গণঅনশন করছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকার কেরাণীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকার কেরাণীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে এ অনশন শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এই অনশন চলবে।
অনশনে উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিকেল তিনটার দিকে এ কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



