ঢাকাWednesday , 20 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

Link Copied!

রাঙ্গামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়িতে ৯ জনকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং তিন জেলার মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমাকে উপজাতি সন্ত্রাসীদের উস্কানিদাতা হিসেবে উল্লেখ করে তার অপসারণ দাবিতে বুধবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
মঙ্গলবার সন্ধ্যায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- বাঘাইছড়িতে ব্রাশফায়ার করে নির্মম হত্যাকান্ডের ঘটনায় খাগড়াছড়ি জেলা সদর, মাটিরাঙ্গা ও রাঙ্গামাটিতে প্রতিবাদ সমাবেশ করে সন্ত্রাসীদের আটক করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হলেও ১৮ ঘন্টা পরও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এ হরতাল কর্মসূচী দেয়া হলো।

রোগী বহনকারী গাড়ি, শিশু খাদ্যবহনকারী গাড়ি ও পর্যটক বহনকারী গাড়িকে হরতালের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24