ঢাকাMonday , 18 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নুরকে নিয়ে আসিফ নজরুলের জ্বালাময়ী বক্তব্য

Link Copied!

ডাকসু নির্বাচনের পর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগী পোস্ট দিয়েছিলেন। কিন্তু সে স্থান থেকে সরে এসে এবার ক্ষোভ প্রকাশ করলেন নুরকে নিয়ে। ডাকসু ভিপি নুুরকে নিয়ে তিনি ফেসবুকে আবারো একটি পোস্ট দিয়েছেন।

তিনি লিখেন,

নুর?

নুরুল হক নুর, প্রধানমন্ত্রী ডাকলে আপনি অবশ্যই যেতে পারেন, উনাকে আপনার মাতৃসমও মনে হতে পারে। কিন্তু আপনাকে বলতে হবে কেন আপনি উনার কাছে আপনার ও আপনার সঙ্গীদের উপর চালানো বহু নির্মম নির্যাতনের বিচার চাইতে ভুলে গেলেন?

আপনার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী রাশেদকে মাত্র তিনদিন আগে হত্যার হুমকি দেয়া হয়েছিল, কেন ভুলে গেলেন প্রধানমন্ত্রীকে এটি বলতে?
কেন ব্যার্থ হলেন ডাকসু নির্বাচনে কারচুপির বিষয়টি ঠিকমতো ব্যাখা করতে?

আপনাকে খুব দ্রুত এসব বিষয়ে অবস্থান পরিস্কার করতে হবে। অতীতে সকল অত্যাচারের মুখে অধিকার প্রতিষ্ঠার লড়া্য়ে আপনার দৃঢ় ভূমিকা দেখে আপনার মধ্যে তরুণ বয়েসী বঙ্গবন্ধুর ছায়া দেখেছিলাম। কিন্তু বঙ্গবন্ধুর মেরুদন্ড কোন শাসকের সামনে বিন্দুমাত্র নুয়ে পড়তো না।

আপনার মেরুদন্ড নুয়ে পড়লে আপনাকে তাই আর তরুন বঙ্গবন্ধুর ছায়া মনে হবে না। বরং মনে হবে আপনি নির্ভীক তারুণ্যে বুড়িয়ে যাওয়া একজন সুলতান মনসুর।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24