ঢাকাMonday , 18 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে মাদক কারবারীদের দু’পক্ষের গোলাগুলিতে নিহত ১

Link Copied!

মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক কারবারীদের দু’পক্ষের গুলাগুলিতে মাদক কারবারী বুদু আলী (৩০) নিহত হয়েছেন। সোমবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। নিহত বুদু আলী এ উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান, ১ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

ওই এলাকার পিরতলা ক্যাম্প ইনচার্জ এস আই অজয় কুমার কুন্ডু জানান, হাঁড়াভাঙ্গা ঈদগাপাড়া এলাকায় দু’দল মাদক ব্যাবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাদক কারবারি বুদুর লাশ উদ্ধার করা হয়। এলাকা তল্লাশী করে ১টি ওয়ান শুটারগান, ১ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

নিহত বুদু আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের বেশ কয়েকটি মামলার আসামি বলে জানান তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, গোলাগুলির খবর পেয়ে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় বুদুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত বুদুর নামে গাংনী থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24