ঢাকাSunday , 17 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে মোটর সাইকেল চাপায় গৃহবধু নিহত

Link Copied!

দেুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ফারাংপাড়া নামক স্থানে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটর সাইকেলের চাপায় মর্জিনা বেগম (৩০) নামক এক গৃহবধু নিহত হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফারাংপাড়া গ্রামের সোলায়মানের স্ত্রী মর্জিনা বেগম সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ীর সামনে রাস্তায় পায়চারী করার সময় একটি দ্রুতগামী মোটর সাইকেল তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন আশংকা জনক অবস্থায় মর্জিনাকে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি মোটর সাইকেল চাপায় গৃহবধু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।