শিশুটির বয়স মাত্র ৩ বছর। নাম মুকাদ ইব্রাহিম। ক্রাইস্টচার্চের ডিনস অ্যাভ মসজিদে শুক্রবার জুমার নামাজ পড়তে সে গিয়েছিল তার ভাই আর বাবার সাথে। গুলির সময় তারা মসজিদেরই ছিলেন।
ঘাতক তাদের লক্ষ্য করেও গুলি বর্ষণ করেছিল। গুলি লেগেছিল ইব্রাহিমের শরীরেও। তবে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সে দ্রুত মসজিদ থেকে বের হয়ে গিয়েছিল। তারপর থেকে তার আর কোনো খবর নেই।
শনিবার তার ভাই আবদি ইব্রাহিম বলেন, তারা ক্রাইস্টচার্চ হাসপাতালে গিয়েছিলেন। সেখানে হতাহত লোকদের তালিকা দেখেছেন। কিন্তু তার ভাইয়ের কোথায়ও দেখেননি।
আবদি বলেন, খুব সম্ভবত মসজিদে নিহত লোকদের মধ্যে সেও আছে। সবাই ভেবেছিল, সে মারা গেছে। কিন্তু লাশও পাওয়া যায়নি।
তিনি বলেন, সবাই তার খোঁজ করছে। কী করব বুঝতে পারছি না।
আবদি বলেন, তার ভাই ছিল খুবই দুরন্ত, চটপটে। সে সবসময় হাসত। খুবই হাসত।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



