ঢাকাSunday , 10 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য হলেন মনসুর

Link Copied!

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামের এই নেতাকে পূণর্গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে।

রোববার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংসদ নেতার অনুমতিক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুর্নগঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য আফছারুল আমীন, কিশোরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবর রহমান, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামসুল আলম দুদু, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান, খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24