ঢাকাSunday , 10 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রিত্ব হারিয়ে বেসামাল কথা বলছেন মেনন

Link Copied!

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে নবগঠিত সরকারের মন্ত্রী-এমপিরা ইসলাম এবং আলেম ওলামাদের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য দিচ্ছেন। সরকারের ছত্রছায়ায় লালিত এমপি রাশেদ খান মেনন মন্ত্রিত্ব হারিয়ে বেসামাল কথাবার্তা বলা শুরু করেছেন। কওমি মাদরাসা, হেফাজতে ইসলাম, আলেম-ওলামাদের বিরুদ্ধে অশালীন ও লাগামহীন বক্তব্য জাতীয় সংসদে গিয়ে সংসদ অপবিত্র করেছেন। বাংলাদেশ খেলাফত মজলিস সৌদি আরবের রিয়াদ শাখা আয়োজিত সংবর্ধনা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র নাসিমের বক্তব্যে এ দেশের জনগণ হতাশ হয়েছেন উল্লেখ করে মাওলানা মাহফুজুল হক বলেন, কাদিয়ানীরা অমুসলিম এতে সংশয়ের কোনো অবকাশ নেই। সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সা: এর মর্যাদা রক্ষায় এ দেশের জনগণ জীবন দিতে প্রস্তুত। তিনি অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবি জানান। অন্যথায় পরবর্তী পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।

শাখা সভাপতি মাওলানা হোসাইন হাবীবুর রহমানের সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল আলমের পরিচালনায় সমাবেশে আরো বক্তৃতা করেন, রিয়াদ শাখার সহসভাপতি হাফিজ মাওলানা ফুরকান, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহ যাকারিয়া, সহপ্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতি দিলোয়ার হোসাইন, সহপ্রকাশনা সম্পাদক মাওলানা মুখলেছুর রহমান প্রমুখ।

বিজ্ঞপ্তি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24