ঢাকাFriday , 8 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীয়ায় ধান ক্ষেতে থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী সোহানুর রহমান সোহানের (১৭) মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার বালিয়ান ইউনিয়নের উজলহাটি গ্রামের একটি ধান ক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোহানুর রহমান সোহান ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উজলহাটি গ্রামের দিনমজুর আব্দুল কাদেরের ছেলে সোহানুর রহমান ময়মনসিংহ কাঁচারীঘাট হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী। দুই দিন আগে সোহান বাড়িতে আসে। বৃহস্পতিবার রাতে অন্যদের সাথে সে স্থানীয় একটি মসজিদের টাইলস নামানোর কাজ করে। সেখানে রাতে খাওয়ার সময় সোহানসহ ৪ জনকে পাওয়া যায় না। পরে শুক্রবার সকালে মসজিদ থেকে ২শ গজ দূরে একটি ধান ক্ষেতে সোহানের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যার কারণ জানা যায়নি তবে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রঃ ইত্তেফাক

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24