ঢাকাFriday , 8 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কোনো আন্দোলন কখনোই সফল হবে না : হানিফ

Link Copied!

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির কোন আন্দোলন কখনোই সফল হবে না, তা অতীতেও প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে তাদের দুর্নীতিবাজ নেত্রী ও দণ্ডপ্রাপ্ত ফেরারী আসামি তারেক রহমানের জন্য। এই আন্দোলনের সাথে জনগণ ও তাদের অধিকারের কোনো সম্পর্ক নেই।

হানিফ আজ কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

দলের সাধারণ সম্পাদকের চিকিৎসা নিয়ে তিনি বলেন, ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থা উন্নতির দিকে। আগের চাইতে তিনি ভালো আছেন। চিকিৎসকরা জানিয়েছেন এক-দুই সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন।

এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক-উজ-জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24