ঢাকাFriday , 8 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি : একই পরিবারের ৬ জন নিখোঁজ

Link Copied!

ঢাকা সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া লঞ্চটির পাখার আঘাতে দুই পা বিচ্ছিন্ন হওয়া পরিবারের অপর এক সদস্যকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে কামরাঙ্গিরচর থেকে শাহজালাল মিয়ারচর তার পরিবারের ৭ সদস্য নিয়ে নৌকায় চড়ে সদরঘাটে যাচ্ছিলেন। সদরঘাটের কাছাকাছি পৌঁছলে সুরভী-৭ লঞ্চের পিছন দিকের ধাক্কায় তাদের তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এসময় লঞ্চের পিছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পাশেই থাকা নৌ পুলিশের একটি টহল টিম শাহজালালকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও অন্যরা সবাই পানিতে তলিয়ে যায়।

নিখোঁজ সদস্যরা হলেন শাহজালালের স্ত্রী শাহিদা এবং তাদের দুই মেয়ে মীম ও মাহি। নিখোঁজ অন্যরা হলেন শাহজালালের ভাই দেলোয়ার, তার স্ত্রী জামশিদা ও তাদের ৭ মাস বয়সী শিশু সন্তান। নিখোঁজের পর থেকে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ সদস্যগণ এবং ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিখোঁজ হওয়া পরিবারটির লঞ্চে করে শরীয়তপুর যাওয়ার কথা ছিলো।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24