ঢাকাWednesday , 6 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ৪ মরদেহ উদ্ধার

Link Copied!

ময়নসিংহে পৃথক ঘটনায় এক কিশোরী ও অজ্ঞাত পরিচয় দুই নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ত্রিশাল উপজেলা ও দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার পৃথক তিনটি স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, সকালে শহরের টাউন হল এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৮০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।দুপুরে সদরের দাপুনিয়া এলাকার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় (৪০) আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া ময়নমনসিংহ রেলওয়ে থানার ওসি আবদুল মান্নান জানান, সকাল সাড়ে ১১টার দিকে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল বারেক (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ী ওই এলাকায়।

এদিকে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, ত্রিশাল উপজেলার ধানিখোলা এলাকার ওজানপাড়া গ্রামের বাড়ির পেছনে একটি গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে রিফা (১৫) নামে এক কিশোরী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।