ঢাকাTuesday , 5 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে মাটিচাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকালকিনি এলাকায় মাটিচাপা পড়ে আবু ছায়েদ (৬১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে স্বজনরা মাটি খুঁড়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।

এর আগে সোমবার বিকেলে ওই এলাকার মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিহত আবু ছায়েদ উপজেলার চৌধুরী বাজার এলাকার বাসিন্দা।

নিহতের ছেলে মো: মুসা জানান, সোমবার বিকেলে তার বাবা জাল দিয়ে নদীতে মাছ শিকার করতে যান। কিন্তু রাতে বাড়িতে না ফেরায় তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে মঙ্গলবার সকালে তার মাছধরার স্থানের মাটি খুঁড়লে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়।

হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে নদী ভাঙনকবলিত এলাকা হওয়ায় মাছ শিকারের সময় ওই বৃদ্ধ মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24