ঢাকাTuesday , 5 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ইসি রফিকুল ইসলাম

Link Copied!

নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম বলেছেন, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কারণ নির্বাচন সুষ্ঠু করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ও আন্তরিক। কে নির্বাচিত হবে, কোন দল থেকে নির্বাচিত হবে, এটা আপনার দেখার দরকার নেই। আর যদি নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে দয়া দেখান, তবে এর ফল পরবর্তীতে আপনাকেই ভোগ করতে হবে।

তিনি আরো বলেন, উত্তর অঞ্চল শান্তি প্রিয় অঞ্চল। এই শান্তি প্রিয় ও ভালো মানুষগুলোকে নিয়ে উপজেলার প্রথম ধাপের নির্বাচন করতে চাই। যাতে কোন বিছিন্ন ঘটনা না ঘটে এর জন্য সব ধরণের ব্যবস্থা নেব। আইন শৃংখলা ও পুলিশ প্রশাসনকে বলা রয়েছে, আইনের যথাযথ প্রয়োগ থাকবে।

তিনি আরো বলেন, নির্বাচন কিন্তু আপনারা করেন। কাগজপত্র সব আপনাদের কাছে থাকে। আমরা শুধু নির্বাচন ব্যবস্থাকে নীতির মধ্যে এনে দেই। তাই আপনাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার দুপুর ১২টায় সিংড়া দমদমা স্কুল ও কলেজে উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠ ও সুন্দর করতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম, সিংড়া উপজেলা নির্বাচন অফিসার সাইফুল আলম প্রমুখ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24