ঢাকাTuesday , 5 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভয়ঙ্কর দৈত্য মাছ, ১২ হাজার কিলোমিটার সাঁতরে অবশেষে…

Link Copied!

বিপুলা এ পৃথিবীর কতটুকু যে মানুষের জানা, কতখানিই বা অজানা সেই প্রশ্ন মাঝে মাঝেই উস্কে দেয় প্রাণিজগত। বিশ্বের এখনও অনেক এমন প্রাণী রয়েছে যাদের সম্পর্কে কেউ জানেই না। নানাবিধ প্রাণিদের শনাক্ত করার জন্য তাদের সম্পর্কে অধ্য্যনের জন্য বিজ্ঞানী ও গবেষকরা কাজ করছেন।

ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি এমনই এক আজব প্রাণীর দেখা মিলেছে। ক্যালিফর্নিয়ার ইউসি সান্তা বারবারার আমেরিকান রিভিয়েরার পাশে একটি সামুদ্রিক প্রাণীর দেখা মিলেছে। ভীষণই অদ্ভুতদর্শন এই মাছের মতো প্রাণীটি দৈর্ঘ্যে প্রায় ৭ ফুট লম্বা এবং অদ্ভুত চোখে তাকিয়ে ছিল প্রাণীটি।

একজন মানুষের থেকেও বড় এই মাছের সন্ধান মিলতেই সেখানে পৌঁছন গবেষকরা। তারা মাছের ছবি তোলেন এবং টিস্যু নমুনা সংগ্রহ করেন পরীক্ষার জন্য।

বেশ কিছু দিন ধরে পরীক্ষার পরে জানান, এই মাছটি আসলে হুডউইঙ্কার সানফিশ (Hoodwinker Sunfish)। এটি অত্যন্ত বিরল সামুদ্রিক প্রাণি। ২০১৪ সালে এই মাছটির অনুসন্ধান করা হয়। ২ বছর আগেই নিউজিল্যান্ডে মাছটিকে দেখা যায়।

এই মাছটির নাম হুডউইঙ্কার এই কারণেই যে, বেশিরভাগ সময় মাছটি দুর্দান্তভাবে নিজেকে লুকিয়ে রাখতে পারে।

বিবিসির মতে, বিজ্ঞানীদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই যে, এই মাছটি নিজের জায়গা ছেড়ে ডাঙায় কীভাবে এল। ১২ হাজার মাইল দূরত্ব পার করে কেন এই উপকূলেই মৃত অবস্থায় উদ্ধার হল প্রাণিটি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24