ঢাকাThursday , 28 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বস্তিতে আগুন : ২ শিশুর লাশ উদ্ধার

Link Copied!

রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে সিআরপি হাসপাতালের পেছনে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে বস্তির পাশের খাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো- বস্তির বাসিন্দা নূরে আলমের তিন মাস বয়সী শিশুকন্যা ইয়াসমিন ও চুন্নু মিয়ার আড়াই বছরের ছেলে তন্ময়।

ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, রাতেই আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার অভিযানে আজ দুপুরে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাত ১টা ৩৪ মিনিটের দিকে সিআরপি হাসপাতালের পেছনে দুটি বস্তিতে আগুন লেগে পুড়ে যায় হাজারখানেক ঘর। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24