ঢাকাTuesday , 26 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে হামলা শুরু ভারতের!

Link Copied!

কাশ্মিরে পুলওয়ামা হামলার প্রেক্ষিতে শেষ পর্যন্ত পাকিস্তানে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মিরে বিদ্রোহীদের একটি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বিমানবাহিনী। অবশ্য পাকিস্তান কর্তৃপক্ষ জানায়, তাদের বিমানবাহিনীর তাড়া খেয়ে কোনো কিছু করার আগেই নিজ আকাশসীমায় ফিরে যায় সেগুলো।

ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো মঙ্গলবার জানায়, রাত সাড়ে ৩টায় ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাকিস্তানে অবস্থিত বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।

ভারত দাবি করছে, পূর্বপরিকল্পনা অনুসারেই এ অভিযান চালানো হয়। বালাকোট সেক্টর থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের প্রায় ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে ভারতীয় যুদ্ধবিমানগুলো। এর পর তারা বোমা ফেলে বালাকোট, চাকোটি এবং মুজাফরাবাদে জয়েশ-ই-মোহম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংস করে। গুঁড়িয়ে দেয়য় জয়েশের কন্ট্রোল রুম আলফা-৩।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে এই সেনা অভিযান নিয়ে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন।

এদিকে এ অভিযান প্রসঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে ভারতীয় যুদ্ধবিমান। কিন্তু তিনি দাবি করেন, পাকিস্তানের পাল্টা প্রতিরোধের মুখে পড়ে ভারতীয় যুদ্ধবিমানগুলো ফিরে যায়। তিনি জানিয়েছেন, মুজাফরাবাদ থেকে ভারতীয় বিমানগুলো প্রবেশ করেছিল। তবে সেগুলো বিশেষ কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24