ঢাকাFriday , 22 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শোক

Link Copied!

রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, প্রাণহানির ঘটনায় আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে এ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এ দিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর মিলারও অগ্নিকাণ্ডের ঘটনায় বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় মিলার বলেন, এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের জনগণ এবং দুর্ঘটনায় হতাহতদের পরিবারের জন্য চিন্তিত এবং তাদের জন্য প্রার্থনা করছি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24