ঢাকাWednesday , 20 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন সংরক্ষিত আসনের এমপিরা

Link Copied!

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নবনির্বাচিত সংসদ সদস্যগণ। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সংসদ সদস্যগণ এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এর আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত আওয়ামী লীগের ৪৩ জন, ওয়ার্কার্স পার্টির ১জন, স্বতন্ত্র ১জন এবং জাতীয় পার্টির ৪ জনসহ সর্বমোট ৪৯ জন সংসদ সদস্যগণের শপথ বাক্য পাঠ করান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24