ঢাকাWednesday , 20 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সামনে বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো নিউজিল্যান্ড

Link Copied!

ডুনেডিনে বাংলাদেশের সামনে বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ৫০ ওভারে করেছে ৮ উইকেটে ৩৩০ রান। নিকলস, টেলর ও ল্যাথামের ফিফটিতে তারা এই স্কোর করে। তবে শেষ দিকে কলিন ডি গ্র্যান্ডহোম ঝড় বইয়ে দিয়ে স্কোর আরো বড় করে তোলেন। তিনি মাত্র ১৫ বলে ৪টি চার আর দুটি ছক্কা দিয়ে অপরাজিত ৩৭ রান করেন। আর মিচেল স্যান্টনার ৯ বলে ১৬ রান করেন।
বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান দুটি এবং মাশরাফি, রুবেল, সাইফুদ্দিন ও মিরাজ একটি করে উইকেট পেয়েছেন।

এই ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশ সময় বুধবার ভোররাত ৪টায় ডানেডিনে শুরু হয় চলতি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি।

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হারিয়েছে সফরকারীরা। শেষ ম্যাচটি জিতে ইতিবাচকভাবে সিরিজ শেষ করার লক্ষ্য মাশরাফি বিন মর্তুজার দলের।

আগের দুই ম্যাচে দুই ফিফটি করা মোহাম্মদ মিঠুন হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশে এসেছেন ডানহাতি পেসার রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাঈফউদ্দীন, রুবেল হোসেন ও মোস্তাফিুজর রহমান।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কলিন মুনরো, রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক) জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, টিম সৌদি ও ট্রেন্ট বোল্ট।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24