ঢাকাSaturday , 6 June 2026
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হিলি সীমান্তেও পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

Link Copied!

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাদের ৫ নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার সময় ঘাসুড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

তিনি জানান, ভারত থেকে অবৈধ পথে কোনো মানুষ যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই লক্ষে বিজিবি টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও অরক্ষিত সীমান্তে গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিজিবি নজরদারি করছে। এখন পর্যন্ত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এর আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে পুশইন করা লোকজনকে শুক্রবার রাতে আবারও ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে পাটগ্রামের পয়ষট্টিবাড়ি সীমান্তে বিজিবির বাধায় শূন্যরেখার কাছে আটকে থাকা লোকজনকে শনিবার সকালে নিজেদের দেশের অভ্যন্তরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এছাড়া লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিতমারীর দুর্গাপুর সীমান্তের ভারতীয় অংশে আটকে থাকা লোকজন শুক্রবার রাতে দেশটির আরও অভ্যন্তরে চলে গেছে।

জেলার সবগুলো সীমান্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার ভোরের দিকে জেলার চার সীমান্ত দিয়ে শিশু, নারীসহ ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ হয় বিএসএফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।