ঢাকাMonday , 18 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মরক্কোর সাথে গোপন বৈঠকে নেতানিয়াহু

Link Copied!

মরক্কোর সাথে গোপন বৈঠকে বসেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ। ইসরাইলের গণমাধ্যমে সোমবার এ খবর দেয়া হয়।

ইসরাইলি চ্যানেল-১৩ -এর খবরে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নেসার বৌরিতার সাথে এ বৈঠক করেছিলেন নেতানিয়াহু। নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ সম্মেলনের ফাঁকে এ বৈঠক করেন তারা। সেখানে তারা ইসরাইল ও মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন।

এ সময় তিনি প্রকাশ্যভাবে মরক্কো সফরের ব্যাপারেও আলোচনা করেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় তারা এ বিষয়ে আলোচনায় বসেন। এ সময় তাদের আলোচনায় ইরানের ইস্যুও উঠে আসে।

তবে নেতানিয়াহুর অফিসের পক্ষ হতে এ ব্যাপারে কোনো কিছুই জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। তারা জানায়, যেসব দেশের সাথে ইসরাইলের স্বাভাবিক সম্পর্ক নেই তাদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য করবো না।মরক্কো কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি। সূত্র : ডেইলি সাবাহ

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24