ঢাকাThursday , 18 April 2024
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে খুন করে ধানক্ষেতে ফেলা হয় নারীর মরদেহ

Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে ধান ক্ষেত থেকে নাজমা আক্তার (৩৮) নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানার পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে নান্দাইল-দেওয়ানগঞ্জ রোডের চারিআনিপাড়া বড়বড়িয়া বিলের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন। নিহত নাজমা আক্তার চারিআনিপাড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে নাজমা আক্তার নান্দাইল বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পরে স্থানীয়রা নান্দাইল-দেওয়ানগঞ্জ রোডের পাশের একটি ধান ক্ষেতে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, খুনের খবর পেয়ে নারীর মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে নাজমা আক্তারকে হত্যা করে সেখানে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের খোঁজে পুলিশ তৎপর রয়েছে ৷ আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24