ঢাকাSunday , 8 January 2023
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে প্রতিবন্ধী বৃদ্ধার লাশ উদ্ধার

Link Copied!

জামালপুরের ইসলামপুরে রাশেদা বেগম নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পাথর্শী ইউনিয়নের হলহলি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাশেদা বেগম একই ইউনিয়নের পাথর্শী পশ্চিমপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কুদ্দুসের স্ত্রী। তার তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।

জানা যায়, রাশেদা বেগম মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন। ৩ জানুয়ারি বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। পরে রোববার হলহলি বিলে তার লাশ ভাসতে দেখা যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে ওই লাশ উদ্ধার করে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।