ঢাকাThursday , 7 July 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়াকে ২৪ বিলিয়ন ডলার দিয়েছে চীন-ভারত

Link Copied!

ইউক্রেনে গত ফেব্রুয়ারি মাসে হামলা করে রাশিয়া। এরপর তাদের জ্বালানির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো।

তাছাড়া বেশ কয়েকটি দেশ রাশিয়ার জ্বালানি না কেনার সিদ্ধান্তও নেয়। কিন্তু ঠিক একই সময় উল্টো পথে হেটেছে এশিয়ার দুই বড় দেশ ভারত ও চীন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর দেশটির কাছ থেকে ২৪ বিলিয়ন ডলারের জ্বালানি কিনেছে ভারত ও চীন।

গত ফেব্রুয়ারির শেষ সময় থেকে পরবর্তী তিন মাসের মধ্যে জ্বালানি বাবদ রাশিয়াকে ১৮.৯ বিলিয়ন ডলার দিয়েছে চীন। যা গত বছর একই সময়ের তুলনায় দ্বিগুণ।

অন্যদিকে ভারত রাশিয়াকে এই সময়ে জ্বালানি বাবদ দিয়েছে ৫.১ বিলিয়ন ডলার। অন্য সময়ের তুলনায় যা পাঁচগুণ বেশি!

এ সময়ের মধ্যে রাশিয়া লাভ করেছে ১৩ বিলিয়ন ডলার।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শাস্তি দিতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে তাদের জ্বালানির মূল্য এবং সরবরাহে বিধি-নিষেধ আরোপ চেয়েছিল পশ্চিমা দেশগুলো।

কিন্তু উল্টো রাশিয়ার জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে এবং তাদের পণ্য আরও বেশি করে কেনা শুরু করে নিষেধাজ্ঞায় অংশ না নেওয়া দেশগুলো।

আর এ কারণে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা অন্য যে দেশগুলো জ্বালানি কেনা বন্ধ করে দেওয়ায় রাশিয়া যে আর্থিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটি কেটে যায়।

সূত্র: আল জাজিরা

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24