ময়মনসিংহের তারাকান্দায় অজ্ঞাত এক নারীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
জানা যায়, মঙ্গলবার (৫জুন) সকালে ময়মনসিংহ–হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর নামক স্থানে সড়কের পাশে কাদাঁ পানিতে এক নারীর মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনা স্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমান ৫০ বছর হবে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



