ঢাকাSaturday , 25 June 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

নেত্রকোনার কেন্দুয়ায় শারমিন আক্তার (১৬) নামে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৫ জুন) দুপুরে উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের কেন্দুয়ার নিজ ঘরের চালের রুয়ার থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শারমিন আক্তার ওই গ্রামের গণি মিয়ার মেয়ে এবং স্থানীয় জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানায়, বাড়িতে একটি কক্ষে পড়াশোনা করতো সে। শুক্রবার রাতে ওই কক্ষেই ছিলেন। শনিবার সকালে তকে ঘুম থেকে উঠাতে গেলে কক্ষের চালের রুয়ার সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে পাওয়া যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।