ঢাকাSaturday , 16 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে আরো কাজ করতে হবে : রাষ্ট্রপতি

Link Copied!

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ নাট্যকার, চলচ্চিত্রকার, লেখক, গবেষক ও বুদ্ধিজীবীদের ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আরো বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, ‘একুশের চেতনা বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার অনুপ্রেরণা হয়ে উঠেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য ছড়িয়ে দিতে হবে।’
রাষ্ট্রপতি গতকাল বিকেলে বঙ্গভবনের দরবার হলে মহান ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত ‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো দেখার আগে তার বক্তব্যে এ কথা বলেন।
এ সময় চলচ্চিত্রকার ও সংশ্লিষ্ট সবার প্রচেষ্টার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্রটি তরুণ প্রজন্মকে মহান ভাষা আন্দেলন ও ভাষার অধিকার রক্ষা করতে যারা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বিশেষ অবদান রেখেছেন তাদের সম্পর্কে জানতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। তা ছাড়া তাদের মাতৃভাষা সংরক্ষণ ও উন্নয়নে তাদের নিজস্ব ভাষায় পুস্তক প্রণয়ন ও পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।
ফাগুন হাওয়া চলচ্চিত্রের পরিচালক ও অভিনেতা তৌকীর আহমেদ, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এ সময় বক্তৃতা দেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24